সোমবার, ফেব্রুয়ারী ১৬, ২০২৬

রাশিয়া-চীনের নতুন বলয়ে যোগ দিল ভারত, কূটনৈতিক চাপে যুক্তরাষ্ট্র

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৯-০৩ ২২:০৮:৪০
ছবি: সংগৃহীত।

বিশ্ব রাজনীতিতে নতুন শক্তির ভারসাম্য তৈরি হচ্ছে রাশিয়া ও চীনকে কেন্দ্র করে। পশ্চিমাদের উপেক্ষা করে এই জোটে ভারত, মালয়েশিয়া, তুরস্ক, সৌদি আরব, ইরান ও ব্রাজিলের মতো শক্তিধর দেশগুলো ক্রমেই ঘনিষ্ঠ হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রতি দ্বৈত শুল্ক আরোপ করে চাপ প্রয়োগের চেষ্টা করলেও তা উল্টো ফল দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রাম্পের একাধিক ফোন কলও রিসিভ করেননি, বরং মস্কো ও বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক জোরদারে মনোযোগী হয়েছেন।
সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে মোদির সরাসরি উপস্থিতি যুক্তরাষ্ট্রকে আরও অস্বস্তিতে ফেলেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠককে যুক্তরাষ্ট্র “লজ্জাজনক” আখ্যা দিয়েছে।
রাশিয়া ও ভারতের দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব আরও দৃঢ় হয়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন। তারা সতর্ক করছেন, যদি রাশিয়া-চীন-ভারত ডলারের বিকল্প মুদ্রা ব্যবস্থা গড়ে তোলে, তবে বৈশ্বিক অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে এবং যুক্তরাষ্ট্র বাণিজ্যে চরম সংকটে পড়বে।

কীওয়ার্ডস: রাশিয়া চীন ভারত জোট,মোদি পুতিন বৈঠক,এসসিও সম্মেলন ২০২৫,যুক্তরাষ্ট্র বনাম রাশিয়া চীন,ট্রাম্পের শুল্ক নীতি


এ জাতীয় আরো খবর