শনিবার, জুন ১৩, ২০২৬

বিচারকদের নিয়ন্ত্রণে সুপ্রিম কোর্টের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা, পৃথক সচিবালয়ের নির্দেশ হাইকোর্টের

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৯-০২ ১৬:৪৭:৫৬

অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা তদারকির ক্ষমতা সুপ্রিম কোর্টকে ফিরিয়ে দিয়ে ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী তিন মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের নির্দেশনা দিয়েছেন আদালত।
আজ (২ সেপ্টেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর মাধ্যমে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ সংশোধন বাতিল করে ১৯৭২ সালের মূল অবস্থায় ফেরত পাঠানো হলো।
রায়ে আরও বলা হয়, বিচার বিভাগকে স্বাধীন ও কার্যকর রাখতেই এ সিদ্ধান্ত জরুরি। এ সংক্রান্ত রিটটি করেন সাতজন আইনজীবী, যাদের পক্ষে শুনানি পরিচালনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আর আদালত বন্ধু হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী শরীফ ভূঁইয়া।
রুলের প্রাথমিক শুনানি গত বছর অনুষ্ঠিত হলেও, দীর্ঘ প্রক্রিয়া শেষে আজকের রায়ে বিচার বিভাগের স্বাধীনতা ও প্রশাসনিক কাঠামো শক্তিশালী করার দিকেই গুরুত্ব দেওয়া হলো।

কীওয়ার্ডস:হাইকোর্টের ঐতিহাসিক রায়,বিচারকদের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্ট,সংবিধান ১১৬ অনুচ্ছেদ,পৃথক সচিবালয় নির্দেশ,বিচার বিভাগের স্বাধীনতা বাংলাদেশ


এ জাতীয় আরো খবর