শেকড়ে বড্ড টান;
ঘর ছেড়ে বারান্দা, বড়জোর উঠোন, তার বাইরে আর যাওয়া হলোনা।
শৈশবের সেই জামাটা আজও আছে
স্কুলের বেন্স, খেলার মাঠ, পদ্মবিল, ভাদ্রের নিষ্পলক জোছনা
আজও ধরে আছে সেই জামার আস্তিন
আজ গায়ে না উঠলেও জামাটার বিন্যাস্ত শরীর আমাকে জাপটে ধরে আছে!
কে আর কত দূর যেতে পারে?
নদীমার্তৃক এই দেশ এই মাটির জল বড্ড সুপেয়
যে যতদূর যায়, তার তৃষ্ণাও তত বাড়ে!
আমার আর যাওয়া হবে না কোথাও
একটি জামা আমার শৈশব-কৈশোর-যৌবন সব পকেটে ভরে নিয়েছে!