বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬

মাহারিন চৌধুরী : এক নক্ষত্রের পতন

  • মোশাহেদ চৌধুরী
  • ২০২৫-০৭-২৪ ০০:২৬:২৪
ফাইল ছবি

যখন বিধ্বস্ত বিমানের আগুন তার লেলিহান শিখায় ছারখার করে দিচ্ছিল প্রিয় বিদ্যাপিঠ,
যখন মৃত্যুর ছায়া হানা দিচ্ছিল ক্লাসরুমের মতো নিরাপদ আশ্রয়ে
তখনও তিনি ছিলেন স্থির, ছিলেন অবিচল।
শিক্ষার্থীদের প্রাণ বাঁচাতে নিজের প্রাণ দিলেন।
কে বলে আজকালকার শিক্ষক শুধু অন্যরকম, অশ্রদ্ধার।
এই দৃশ্য দেখালো এক অন্য আলোর মানুষ
যার চোখে ছিল মমতা, শিশুদের জন্য, ভবিষ্যতের জন্য।
একজন নারী, একজন শিক্ষিকা, একজন মা
তিনটি পরিচয় মিলে এক সাহসিনীর জন্ম হয়েছিল
যে মৃত্যুকে আলিঙ্গন করে শিক্ষা দিল বেঁচে থাকার অর্থ।
এই শহরে, এই শোকে, এই স্তব্ধ মুহূর্তে
হয়ে উঠলেন অনন্ত বিস্ময়, মাহারিন।
তোমার নাম হয়তো কদিন পরে খবরের পাতায় থাকবে না,
কিন্তু প্রতিটি শিশুর কপালে ছোঁয়া তোমার সেই শেষ হাত
চিরদিন থাকবে শীতল আশীর্বাদের মতো।
শ্রদ্ধা আপনাকে, সাহসিনী মাহারিন ম্যাডাম।
সমগ্র শিক্ষাব্যবস্থার বিবেক হয়ে বেঁচে থাকুন অনন্তকাল।

 


এ জাতীয় আরো খবর