বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

ভুটানে বাংলাদেশি মেয়েদের গোলবন্যা: সাবিনার চার গোল,সুমাইয়ার হ্যাটট্রিক

  • স্পোর্টস ডেস্ক:
  • ২০২৫-০৭-১৫ ১৩:০০:৪৯
ছবি সংগৃহিত

ভুটানের নারী ফুটবল লিগে এবার যেন বাংলাদেশি মেয়েদের দাপটেই মাঠ কাঁপছে। সোমবার অনুষ্ঠিত ম্যাচে পারো এফসি ১২-১ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছে গেলেফু গার্লস একাডেমি অনূর্ধ্ব-১৭ দলকে।
এই জয়ে বড় অবদান রেখেছেন বাংলাদেশ নারী দলের তারকা ফুটবলাররা। সাবিনা খাতুন একাই করেছেন চার গোল, আর মাতসুশিমা সুমাইয়া পূর্ণ করেন হ্যাটট্রিক। গোল উৎসবে অংশ নেন আরও পাঁচজন বাংলাদেশি নারী ফুটবলার।
ম্যাচের ৪১, ৪৩, ৬০ ও ৭৯ মিনিটে চারটি গোল করে দলের গোলমেশিন হিসেবে নিজেকে প্রমাণ করেন সাবিনা খাতুন।
সুমাইয়া ১০ ও ৫৩ মিনিটে জোড়া গোল করে ৫৮ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন।শেরিং দুইবার বল জালে জড়ান—৪৯ ও ৫৫ মিনিটে।
একটি করে গোল করেন ঋতুপর্ণা চাকমা (২৪মিনিট), মনিকা চাকমা (৪৭ মিনিট) ও শারন (৯০ মিনিট)।
ম্যাচের পর দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ হন মাতসুশিমা সুমাইয়া, যা ভুটানের নারী লিগে তার দ্বিতীয়বারের মতো MVP অর্জন।
পুরস্কার জয়ের পর সুমাইয়া বলেন- "দলই আমার শক্তি। সতীর্থদের সহায়তা ছাড়া এমন কিছুই সম্ভব হতো না। দ্বিতীয়বার সেরা খেলোয়াড় হওয়া অনেক গর্বের।"
ভুটানের নারী লিগে অংশগ্রহণ করে বাংলাদেশের খেলোয়াড়রা যেমন আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন করছেন, তেমনি দেশীয় ফুটবলের গণ্ডি পেরিয়ে দক্ষতা ও আত্মবিশ্বাসে সমৃদ্ধ হচ্ছেন। সাবিনা, সুমাইয়া, ঋতুপর্ণা, মনিকারা নিজেদের পারফরম্যান্স দিয়ে প্রমাণ করছেন-বাংলাদেশের নারী ফুটবলাররা বিশ্বমঞ্চেও প্রতিযোগিতামূলক।

কীওয়ার্ডস : বাংলাদেশ নারী ফুটবল, ভুটান নারী ফুটবল লিগ, সাবিনা খাতুন গোল, সুমাইয়া হ্যাটট্রিক, বিদেশে বাংলাদেশি নারী ফুটবলার, পারো এফসি ম্যাচ রিপোর্ট, Bhutan Women Football League 2025, Sabina Khatun Goals, Matsushima Sumaiya Hat-trick, Bangladeshi Girls Football Abroad


এ জাতীয় আরো খবর