রবিবার, মার্চ ৮, ২০২৬

প্র দী প গু প্ত

  • কবিতায় কবিতায়
  • ২০২৫-০৫-২৬ ১৮:৪৬:১৪

হাত ছুঁয়েছিলো নরম আঙুল তোর
হাতে ধরা ছিলো ধুমায়িত টি পট
ভীরু দৃষ্টিতে আলপনা আঁকা ভোর
ঠোঁট বলেনি ভালোবাসি দুজন কতো
আমারও আজ চা খেতে আসা ছিলো ছুতো
খুঁজতে এসেছি কবিতা লেখার প্লট।

কবিতার শাড়ি কবিতার ব্লাউজ
কবিতা এলানো চুলে
যতোবার দেখি তোর চোখদুটো
ততোবারই যাই ভুলে
ছন্দ, মাত্রা, শব্দবন্ধ, যতিদের ব্যবহার
বহুকাল ধরে কীভাবে ছিলাম
ভুলে রূপ কবিতার!

এখানে এখন সঘন গহন গগনে বিজুরি ছায়
স্মৃতি হয়ে বুঝি নেমে এলি আজ
কবিতায় কবিতায়।


এ জাতীয় আরো খবর