শনিবার, জুন ১৩, ২০২৬

শহীদ বুদ্ধিজীবী নাট্যাভিনেতা অমল কৃষ্ণ সোম

  • মেসবা খান
  • ২০২৫-০৩-১৬ ১৬:৪৯:২১

১৯৭১ সালের ফেব্রুয়ারি মাস মুক্তি আন্দোলনে বাঙালিরা সোচ্চার। এমনই এক সন্ধ্যায় যশোর ইনস্টিটিউট বি সরকার ঘূর্ণায়মান রঙ্গমঞ্চে (তসবির সিনেমা হল) মঞ্চস্থ হচ্ছিল মাহমুদুল হকের রচনা ও নির্দেশনায় 'মা' নাটক। 
পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে মঞ্চে সংলাপ উচ্চারণ করায় যশোরের তুখোড় নাট্যাভিনেতা অমল কৃষ্ণ সোমসহ নাটকের অন্যান্য কলাকুশলীদের বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়। 
আত্মগোপনে থাকার কয়েকদিন পর ১৬ মার্চ শহরের ষষ্ঠীতলা এলাকার বাড়ি ঘেরাও করে অমল সোম ও তাঁর ভাই অরুণ সোমকে তুলে নিয়ে যায় পাকি সেনারা। এরপর তাঁরা দুই ভাই আর ফিরে আসেননি আজ অবধি। 
স্বাধীনতার চুয়ান্ন বছরেও অমল সোমের পরিবার পায়নি শহীদ পরিবারের স্বীকৃতি। এ লজ্জা এ দায়বদ্ধতা আমাদের! 
বিনম্র শ্রদ্ধা শহীদ অমল ভাতৃদ্বয়ের প্রতি।
 

 


এ জাতীয় আরো খবর