পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) রাতে খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু ও সিনিয়র যুগ্ম-আহবায়ক মোমরেজুল ইসলাম স্বাক্ষরিত পৃথক পৃথক প্রেসবিজ্ঞপ্তিতে উক্ত কমিটি ঘোষণা করা হয়।
এতে পুনরায় ডা. আব্দুল মজিদকে উপজেলা বিএনপি’র আহবায়ক , সদস্য সচিব এসএম এমদাদুল হক, ১ম যুগ্ম-আহবায়ক তৌহিদুজ্জামান মুকুল, যুগ্ম-আহবায়ক আবুল হোসেন ও সাজ্জাদ হোসেন মানিক, সদস্য এসএম এমাদুল ইসলাম, শেখ শাহাদাত হোসেন ডাবলু, এ্যাড. আব্দুস সাত্তার, বেনজির আহমেদ লাল, তুষার কান্তি মন্ডল, আবু তালেব, এ্যাড. একরামুল হক ও সরদার ফারুক হোসেন।
অপরদিকে পাইকগাছা পৌরসভা বিএনপি’র আংশিক সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক শেখ আসলাম পারভেজ, যুগ্ম-আহবায়ক সেলিম রেজা লাকী, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, মোস্তফা মোড়ল ও মোহর আলীকে উল্লেখ করা হয়।